সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বৈজ্ঞানিক অধ্যয়ন কখনো থেমে থাকেনি; তাঁর অবদান বিশ্ববাসীর সামনে তুলে ধরুন
কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ নাজমুদ্দিন মুরওয়াজি তাবাসি বলেছেন, শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর ব্যক্তিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ধর্মীয় জ্ঞানচর্চা, মাহদাভিয়াত (ইমাম মাহদী (আ.)-সম্পর্কিত শিক্ষা), আহলে বাইত (আ.)-এর প্রতি গভীর ভালোবাসা এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার প্রতি তাঁর বিশেষ মনোযোগ। হিজবুল্লাহর মহাসচিব হিসেবে গুরুদায়িত্ব পালন করলেও তাঁর বৈজ্ঞানিক ও ধর্মীয় অধ্যয়ন কখনো বন্ধ হয়নি।
-
আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি:
মানুষের প্রকৃত সত্তা নারী-পুরুষ পরিচয়ের ঊর্ধ্বে, নিজেকে জান্নাতের চেয়ে কম মূল্যে বিক্রি করবেন না
উমাইয়া ও আব্বাসীয় শাসকরা নিজেদের অন্যায়-অবিচারকে বৈধতা দিতে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে ঘটনাবলিকে আল্লাহর তাকদিরের ফল হিসেবে তুলে ধরতেন। অথচ আহলে বাইত (আ.) মানুষকে তার কর্ম ও আচরণের জন্য দায়বদ্ধ বলে শিক্ষা দিয়েছেন।
-
আল্লাহর শক্তিকে পরাভূত করার সাধ্য কারও নেই, ইরানের বিজয় স্বীকার করছে বিশ্ব: আয়াতুল্লাহ রজাভী
ঐশী সাহায্য ও জনগণের প্রতিরোধের কারণে শত্রুদের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে এবং বিশ্ব আজ তা স্বীকার করছে বলে দাবি করেছেন ইমাম খোমেনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান আয়াতুল্লাহ মাহমুদ রজাভী। তিনি বলেন, আল্লাহর শক্তিকে পরাভূত করার সাধ্য কারও নেই।
-
বর্ণিত হাদিসের আলোকে প্রশান্তি ও সৌভাগ্য অর্জনের পাঁচটি উপায়
পবিত্র ফাতিমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জুশকানিয়ান জীবনে প্রশান্তি, সন্তুষ্টি ও সৌভাগ্য অর্জনের আধ্যাত্মিক উপায়গুলো তুলে ধরেছেন।
-
হাওজা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘সংস্কার ও রূপান্তর’ সর্বোচ্চ নেতার অন্যতম দাবি: আয়াতুল্লাহ সাঈদি
পবিত্র ফাতিমা মাসুমা (সা.আ.)-এর মাজারের প্রধান তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ সাঈদি বলেছেন, হাওজা ইলমিয়ার সেবা কেন্দ্রের পরিচালনায় সর্বোচ্চ নেতা যে পরিবর্তন এনেছেন, তার মধ্যে তরুণদের অগ্রাধিকার দেওয়া এবং সেবার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। তাই তাঁর নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মৌলিক সংস্কার ও পরিবর্তন বাস্তবায়ন করতে হবে।
-
আল্লাহর প্রতি ঈমান, সৎকর্ম, তাঁর প্রতি আশা ও ইখলাসকে সংকট মোকাবিলার গুরুত্বপূর্ণ ভিত্তি:
কঠিন সময়ে অবিচল থাকতে কোরআনের চার শিক্ষা
কঠিন ও সংকটময় পরিস্থিতিতে অবিচল থাকার জন্য আল্লাহর প্রতি ঈমান, সৎকর্ম, তাঁর প্রতি আশা এবং ইখলাস বা একনিষ্ঠতার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের প্রখ্যাত আলেমে দ্বীন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ হাজ্ব আবুল কাসেম। তিনি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে আল্লাহর সব শত্রু একজোট হলেও এ জাতি কোরআনের এসব নীতির ওপর ভর করে দৃঢ় ও অবিচল রয়েছে এবং একচুলও পিছপা হচ্ছে না।
-
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলিরেজা পানাহিয়ান:
শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলায় ইসলামের সৌন্দর্য ও মূল্যবোধ তুলে ধরুন
শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধের অন্যতম কৌশল হলো ভুল আচরণকে সুন্দর এবং ঐশী সত্য ও মূল্যবোধকে অসুন্দরভাবে উপস্থাপন করা। এ অপকৌশল মোকাবিলায় সমাজের সামনে ইসলামের সৌন্দর্য ও মূল্যবোধ যথাযথভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে মানুষকে সত্যের প্রতি আকৃষ্ট করতে শিল্প, সাহিত্য ও গণমাধ্যমের সক্ষমতাকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের বিশিষ্ট ধর্মীয় বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলিরেজা পানাহিয়ান।
-
আয়াতুল্লাহ আল-উজমা জাওয়াদী আমুলির ব্যাখ্যায়:
কখন ‘ইস্তেখারা’ করব?
হযরত আয়াতুল্লাহ জাওয়াদী আমুলি বলেছেন, ইস্তিখারা অর্থ হলো খায়ের (কল্যাণ) প্রার্থনা করা। তবে যে ইস্তেখারা মানুষ চিন্তা-ভাবনা করা, কারো সঙ্গে পরামর্শ করা বা বিবেচনা ও মূল্যায়ন করার আগেই অবিলম্বে কুরআনের মাধ্যমে আমাদেরকে ইস্তেখারা করার নির্দেশ দেওয়া হয়নি।
-
লোকদেখানোর উদ্দেশ্যে করা কাজের চেয়ে তা ছেড়ে দেওয়া উত্তম: শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী
কাজের নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। নিয়ত ও কাজে আমিত্বের লেশ কিংবা লোকদেখানোর প্রবণতা ঢুকে পড়লে, সে কাজ করা থেকে বিরত থাকাই উত্তম বলে মন্তব্য করেছেন শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)।
-
জীবনের দুঃখ-কষ্ট আধ্যাত্মিক বিকাশ ও পূর্ণতা অর্জনের পথ তৈরি করে
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুনফারেদ জীবনের দুঃখ, দুর্দশা ও নানা সংকটের কথা উল্লেখ করে বলেন, এসব পরীক্ষা-সংকট আধ্যাত্মিক বিকাশ এবং পূর্ণতা অর্জনের সুযোগ। তাঁর মতে, মানুষ আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা পরিহার করে আল্লাহর প্রতি দাসত্বের চেতনাকে শক্তিশালী করতে পারলে জীবনের কষ্টগুলোকে আত্মিক উন্নতি এবং আল্লাহর নৈকট্য লাভের উপায়ে পরিণত করতে পারে।
-
আয়াতুল্লাহ আ‘রাফি:
‘রাস্তায় জনগণের সক্রিয় উপস্থিতি জোরদার’ করার লক্ষ্য নিয়ে ফাতিমিয়া অনুষ্ঠান আয়োজন করতে হবে
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আ‘রাফি ফাতিমিয়া উপলক্ষে ধর্মীয় মুবাল্লিগদের উদ্দেশে বলেছেন, ফাতিমিয়া দিবসসহ ধর্মীয় প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমের প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে ‘জাগ্রত জনগণের রাস্তায় সক্রিয় উপস্থিতি জোরদার’ করতে হবে। একই সঙ্গে সামনে আসা চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে মোকাবিলার প্রস্তুতি বাড়াতে হবে।
-
ইউরোপ ও উত্তর আমেরিকার তরুণদের প্রতি শহীদ ইমামের চিঠিগুলোর গুরুত্ব তুলে ধরলেন আন্তর্জাতিক কোরআন ও প্রচার কেন্দ্রের প্রধান
ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার আন্তর্জাতিক কোরআন ও প্রচার কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোস্তফা হোসেইনি নিশাবুরি বলেছেন, ইউরোপ ও উত্তর আমেরিকার তরুণদের উদ্দেশে শহীদ ইমামের লেখা চিঠিগুলোতে সত্য অনুসন্ধান, ইসলাম সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন, সন্ত্রাসবাদের দ্বৈত মানদণ্ডের সমালোচনা এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশের গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।
-
বৈজ্ঞানিক পরিচয় গঠন ও গণমাধ্যমের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তিনটি মৌলিক নীতি
ইসফাহানের হাওজা ইলমিয়ার গবেষণা বিভাগের উপপ্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহসেন জালালি গভীর অধ্যয়ন, মৌলিক ও নির্ভরযোগ্য জ্ঞানসূত্রে ফিরে যাওয়া এবং বই পড়ার সংস্কৃতি জোরদার করাকে বৈজ্ঞানিক পরিচয় গঠন ও গণমাধ্যমের ক্ষতিকর প্রভাব মোকাবিলার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেছেন।
-
নৈতিকতা সভ্যতা নির্মাণের চালিকাশক্তি এবং মানবিক মর্যাদার ভিত্তি
ইরানের নারী হাওজা ইলমিয়ার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মেহদি আলিজাদে নৈতিকতা ও সভ্যতা বিষয়ক একটি বিশেষ কর্মশালায় মানুষের নৈতিক মর্যাদার প্রতি অবহেলাকে মানবজাতির ভয়াবহ বিপর্যয় ও অপরাধ সংঘটনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
-
মুসলমানদের বিরুদ্ধে শত্রুর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বিভেদ, লক্ষ্য ইসলামি ঐক্যে আঘাত: লেবাননের সুন্নি আলেম
হাওজা নিউজ এজেন্সি— মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ইসলামি ঐক্যে আঘাত হানাই শত্রুর সবচেয়ে বিপজ্জনক কৌশল বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি আলেম পরিষদের জ্যেষ্ঠ সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের প্রধান শেখ গাজি হানিনা। তিনি গাজা, লেবানন, ইরান, ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় প্রতিরোধযোদ্ধাদের প্রতি সংহতি জোরদার করার আহ্বান জানিয়েছেন।
-
ইরানের পুলিশ বাহিনীর ভূমিকা বিশ্বে নজিরবিহীন: আয়াতুল্লাহ আরাকি
সংকটময় পরিস্থিতিতে ইরানের পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন দেশটির এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য আয়াতুল্লাহ মোহসেন আরাকি। পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদরেজা রাদানকে লেখা এক বার্তায় তিনি বলেছেন, বাহিনীর এই ভূমিকা বিশ্বের পুলিশ বাহিনীগুলোর ইতিহাসেও বিরল, এমনকি নজিরবিহীন।