সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত খবর
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইরানের জোরালো অবস্থান
হাওজা নিউজ এজেন্সি— দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং দেশটির দক্ষিণাঞ্চলে দখলদারত্বের অবসান ঘটানোর ওপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ বিষয়ে ইরানের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
-
আল্লাহর শক্তিকে পরাভূত করার সাধ্য কারও নেই, ইরানের বিজয় স্বীকার করছে বিশ্ব: আয়াতুল্লাহ রজাভী
ঐশী সাহায্য ও জনগণের প্রতিরোধের কারণে শত্রুদের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে এবং বিশ্ব আজ তা স্বীকার করছে বলে দাবি করেছেন ইমাম খোমেনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান আয়াতুল্লাহ মাহমুদ রজাভী। তিনি বলেন, আল্লাহর শক্তিকে পরাভূত করার সাধ্য কারও নেই।
-
বিশ্বের শীর্ষ চার শক্তির একটি ইরান: আইআরজিসি কমান্ডার
সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কোনো অশুভ লক্ষ্যই অর্জিত হয়নি; বরং আগ্রাসনের মুখে ইরান দৃঢ়তা ও শক্তিমত্তার সঙ্গে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বৃহত্তর তেহরান শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ। তিনি ইরানকে বিশ্বের শীর্ষ চার শক্তির একটি বলে উল্লেখ করেন।
-
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বিদেশি কারও হস্তক্ষেপের অধিকার নেই: আইআরজিসি প্রধান
হাওজা নিউজ এজেন্সি— পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কোনো বহিরাঞ্চলীয় শক্তির হুমকি সৃষ্টি, আধিপত্য বিস্তার কিংবা হস্তক্ষেপের অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।
-
সৌদি-ইয়েমেন সংলাপে ইরানের সহযোগিতার প্রস্তাব, আঞ্চলিক সংকটের সামরিক সমাধান নেই
হাওজা নিউজ এজেন্সি— সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সহযোগিতা দিতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, সামরিক পদক্ষেপের ওপর জোর দিয়ে রাজনৈতিক সমাধান উপেক্ষা করা হলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
-
বাণিজ্য ও অর্থনীতিতে সহযোগিতা সম্প্রসারণে জোর ইরান-আফগানিস্তানের
হাওজা নিউজ এজেন্সি— বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে ইরান ও আফগানিস্তান উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন ইরান-আফগানিস্তান যৌথ বাণিজ্য চেম্বারের চেয়ারম্যান মাহমুদ সিয়াদাত।
-
হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, আগুন ধরল তেলবাহী সুপারট্যাংকারে
হাওজা নিউজ এজেন্সি— হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সমুদ্রের মাইনে আঘাত হানার পর একটি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকারের ইঞ্জিনকক্ষে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।
-
শহীদ ইমাম খামেনেয়ী ও হাসান নাসরুল্লাহর জীবনাদর্শ তুলে ধরতে সবাইকে কলম ধরার আহ্বান আয়াতুল্লাহ তাবসির
শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেয়ী ও হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জীবন, আদর্শ, চিন্তাধারা ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে লেখনী ধারণের আহ্বান জানিয়েছেন ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ নাজমুদ্দিন তাবসি।
-
আধিপত্যবাদীদের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
হাওজা নিউজ এজেন্সি— ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আধিপত্যবাদীদের কাছে মাথা নত করবে না এবং কোনো অন্যায্য আচরণ মেনে নেবে না। তবে এই মর্যাদা ও শক্তি অর্জনের জন্য বিজ্ঞান ও জ্ঞানচর্চার বিকল্প নেই।
-
আয়াতুল্লাহ জাফর সুবহানি:
শক্তিশালী প্রতিরক্ষার পাশাপাশি আলোচনাও জরুরি; ঐক্য ও সংহতিই বিজয়ের প্রথম পদক্ষেপ
ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-উজমা জাফর সুবহানি বলেছেন, শত্রুর মোকাবিলায় শক্তি ও সামর্থ্য যেমন প্রয়োজন, তেমনি আলোচনাও জরুরি। আলোচনার মাধ্যমে দেশের মৌলিক নীতি, স্বাধীনতা ও জনগণের দাবি নিশ্চিত করা গেলে তা হবে উত্তম। আর তা সম্ভব না হলে অন্য সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধ করা এবং সমাজের নিম্নবিত্ত মানুষের প্রতি অধিক মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
-
ইরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: তেহরানের জুমার ইমাম
ইরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি। তিনি বলেন, ইরান ইতিমধ্যে সাত দফা শর্ত ঘোষণা করেছে। এসব শর্ত পূরণ হলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
-
সাম্প্রতিক যুদ্ধগুলোতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রমাণ আরও স্পষ্ট হয়েছে, দেশের নিরাপত্তা আত্মত্যাগী সদস্যদের সাহসিকতা ও বীরত্বের ফল
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের আইন প্রয়োগকারী পুলিশ বাহিনী (ফারাজা)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা আরও স্পষ্ট হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় এ বাহিনীর অবদানের প্রমাণ আরও সুস্পষ্টভাবে সামনে এসেছে।
-
কোমের হাওজা থেকে লেবাননে প্রতিনিধিদল পাঠানোয় শেখ নাঈম কাসেমের কৃতজ্ঞতা
শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে লেবাননে প্রতিনিধিদল পাঠানোয় ইরানের ধর্মীয় নগরী কোমের হাওজায়ে ইলমিয়া তথা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালক, আলেম, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম।
-
পারমাণবিক বোমা ছাড়া ইরানই বিশ্বের একমাত্র পরাশক্তি
বিশ্ব রাজনীতিতে কোনো দেশের শক্তিমত্তা পরিমাপ করতে সাধারণত অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি, প্রযুক্তিগত অগ্রগতি, পারমাণবিক অস্ত্র, জ্বালানি সম্পদ এবং আন্তর্জাতিক জোটের মতো বিষয়গুলো বিবেচনা করা হয়। প্রচলিত এই হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন বিশ্বের প্রধান পরাশক্তি। কিন্তু ইরানের শক্তিকে যদি কেবল প্রচলিত বস্তুগত মানদণ্ডে বিচার করা হয়, তাহলে এর প্রকৃত চিত্রটি ধরা পড়ে না। কারণ ইরানের শক্তির অন্যতম প্রধান ভিত্তি হলো তাওহিদ, ঈমান, জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের সংস্কৃতি।
-
ঈমান ও তাকওয়ার শক্তিতে শয়তান ও শত্রুর মোকাবিলা করতে হবে
শত্রুদের ষড়যন্ত্র ও অনুপ্রবেশের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইরানের কেন্দ্রীয় প্রদেশে সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ কোরবানআলী দোরি নাজাফাবাদি বলেছেন, শয়তান বিভিন্ন উপায়ে মানুষকে প্রতারিত ও বিপথগামী করার চেষ্টা করে। তাই ঈমান, তাকওয়া, আল্লাহর জিকির ও ধর্মীয় সচেতনতার মাধ্যমে এসব হুমকি মোকাবিলা করতে হবে।
-
আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন অব্যাহত থাকবে: ইরান
আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন অব্যাহত থাকবে: ইরান